More

    ইলেকশন মেকানিজম সংসদ নির্বাচনের কলঙ্ক তিলক: চরমোনাই পীর

    অবশ্যই পরুন

    ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, পরপর তিনটি জাতীয় নির্বাচনে সীমাহীন জালিয়াতির ফলে সৃষ্ট স্বৈরতন্ত্র উৎখাতের জন্য চব্বিশে জুলাই গণ-অভ্যুত্থান হয়েছিল। অনেক ত্যাগ-রক্ত ও জীবনের বিনিময়ে স্বৈরাচারকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। আমরা স্বৈরাচারের সঙ্গে চিরতরে স্বৈরতন্ত্রের বিলোপ চেয়েছিলাম।

    কিন্তু আক্ষেপের বিষয় হলো, ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন হলো, সেই নির্বাচন ঘিরে ইলেকশন মেকানিজমের অসংখ্য অভিযোগ উঠেছে। শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। চরমোনাই পীর বলেন, আমাদের বিভিন্ন প্রার্থীর কাছ থেকে অভিযোগ পেয়েছি, অনেক বুথে এজেন্ট বের করে দেওয়া, ভয়ভীতি দেখানো, ভোট গণনায় ছলচাতুরিসহ নানান অনিয়ম হয়েছে।

    নির্বাচনের অনিয়ম রোধে এত রক্ত ও জীবনের পরেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগের পুনরাবৃত্তি জাতিকে হতাশ করেছে। নির্বাচন কমিশনের কাছে আহ্বান করব, নির্বাচনের অনিয়মসংক্রান্ত সব অভিযোগ নির্মোহভাবে তদন্ত করতে হবে এবং অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা, দলের জেলা সভাপতি ও সেক্রেটারিরা সভায় অংশগ্রহণ করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    The fresh Win Region customer service has an enthusiastic FAQ point you to definitely covers additional topics and you can talks about most of...

    Participants can receive their added bonus SCs the real deal honours using ACH and lender transfer for cash redemptions,...