More

    কালকিনিতে আওয়ামী লীগ কার্যালয়ে কেক কেটে ‘জয় বাংলা’ স্লোগান

    অবশ্যই পরুন

    কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মাদারীপুরের কালকিনি উপজেলা কার্যালয় খুলে কেক কেটে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন কয়েকজন নেতাকর্মী। প্রত্যক্ষদর্শীরা বলেন, শনিবার গভীর রাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীনের ছেলে ছাত্রলীগ নেতা সুপ্রীতসহ বেশ কয়েকজন ছাত্রলী‌গের নেতাকর্মী কার্যালয়ের ফটকের তালা খুলে তিতরে প্রবেশ করেন।

    পরে তারা কার্যালয় পরিষ্কার করেন। এ সময় তারা সেখানে কেক কেটে ‘জয় বাংলা’ শ্লোগান দেন। এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়। রোববার বিষয়টি নিয়ে উপজেলাজুড়ে আলোচনা শুরু হয়। তবে বিষয়টি জানা নেই বলে জানিয়েছেন কালকিনি থানার ওসি মো. জহিরুল ইসলাম।

    ২০২৪ সালের ৫ অগাস্ট শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এরপর থেকে কাল‌কি‌নি উপজেলার ওই কার্যালয়টি কার্যত বন্ধ ছিল। প্রায় দেড় বছর সেখানে কোনো প্রকাশ্য সাংগঠনিক কর্মকাণ্ড হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতাকর্মীরা সক্রিয় ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Neon54 Casino: Szybkie Automaty i Natychmiastowe Wygrane dla Nowoczesnego Gracza

    W świecie, gdzie czas koncentracji się skraca, a natychmiastowa satysfakcja rządzi, Neon54 Casino oferuje plac zabaw stworzony dla krótkich,...