More

    ডাসারে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে “মা সমাবেশ” অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধিঃ
    মাদারীপুরের ডাসার উপজেলার ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে বিশেষ “মা সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মাতৃস্বাস্থ্য সেবা ও নিরাপদ প্রাতিষ্ঠানিক প্রসব নিশ্চিতকরণে সচেতনতামূলক আলোচনা করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার, ডাসার। সভাপতিত্ব করেন মতিউর রহমান, উপপরিচালক, পরিবার পরিকল্পনা, মাদারীপুর জেলা।
    এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মেডিক্যাল অফিসার (এমসিএইচ-এফপি), কালকিনি-ডাসার।

    সমাবেশে গর্ভবতী মা ও সেবাগ্রহীতাদের উদ্দেশ্যে নিরাপদ মাতৃত্ব, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সরকারি স্বাস্থ্যসেবা গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। বিশেষ করে নিরাপদ প্রাতিষ্ঠানিক ডেলিভারি নিশ্চিত করতে সবাইকে উদ্বুদ্ধ করা হয়।

    এদিন কেন্দ্র থেকে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এর মধ্যে—

    • গর্ভবতী চেকআপ (ANC): ৩৩ জন
    • প্রসবোত্তর সেবা (PNC): ০৮ জন
    • সাধারণ রোগী: ০৫ জন

    মোট সেবা গ্রহণকারী: ৪৬ জন

    সমাবেশ সফলভাবে বাস্তবায়নে ডাসার উপজেলার সকল সহকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি ঔষধ সামগ্রী সরবরাহে সহযোগিতার জন্য উপজেলা পরিষদ, ডাসার-কে ধন্যবাদ জানানো হয় এবং উপজেলা নির্বাহী অফিসার ডাসার মহোদয়ের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Neon54 Casino: Szybkie Automaty i Natychmiastowe Wygrane dla Nowoczesnego Gracza

    W świecie, gdzie czas koncentracji się skraca, a natychmiastowa satysfakcja rządzi, Neon54 Casino oferuje plac zabaw stworzony dla krótkich,...