More

    উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তি নিহত

    অবশ্যই পরুন

    ঢাকা–বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী সাজু পাম্প এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৩ ফেব্রুয়ারি ভোর আনুমানিক ৪টা থেকে ৬টার মধ্যে যেকোনো সময় অজ্ঞাত একটি যানবাহন প্রায় ৫২ বছর বয়সী এক ব্যক্তিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

    খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির কপাল, চোখের বাম পাশ, ডান হাত ও বাম পায়ে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের সর্বোচ্চ চেষ্টা চলছে।

    দুর্ঘটনায় জড়িত যানবাহন শনাক্তে পুলিশ কাজ করছে বলেও তিনি জানান। ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ। পরে মরদেহ হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে ওই এলাকায় যানবাহন চলাচল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Délai de Retrait de Rivo Casino : Combien de Temps Cela Prend-Il Vraiment ?

    SommaireIntroduction aux Méthodes de Retrait et Délais GénérauxLe Processus de Vérification (KYC) : Une Étape ObligatoireTableau des Délais de...