More

    ব্যক্তি রাজিব আহসান থেকে জনতার রাজিব আহসান

    অবশ্যই পরুন

    মোস্তাফিজুর রহমান মিশুক মেহেন্দিগঞ্জ প্রতিবেদক:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র থেকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি, পরবর্তীতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক। হামলা, মামলা, জেলজুলুম নির্যাতনের মধ্যে দিয়ে পার করছেন সাংগঠনিক রাজনীতিক জীবন। দলীয় হাই কমান্ড তার প্রতি সেই আশ্বাস ও বিশ্বাস রেখে বরিশাল ৪ আসনে তাকে মনোনয়ন দেন। ১০ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচেনে জামায়াতের প্রার্থীকে প্রায় ৫০ হাজার বেশি ভোটে পরাজিত করে জয়লাভ করেন।

    বিএনপির মন্ত্রীসভায়াও ছিলো চমক। প্রধমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই দায়িত্বপান সড়ক ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।

    এতে হিজলা, মেহেন্দিগঞ্জ, কাজিরহাটের জনগণের মধ্যে ব্যাপক উৎস ও উদ্দীপনা বিরাজ করছে। সরকারের দায়িত্ব নেওয়ার পরই তার এলাকায় উন্নয়ন মূলক কাজ শুরু করেছেন তৎড়িত গতিতে। ইতি মধ্য মেহেন্দিগঞ্জের ব্যস্ততম নৌপথ উলানিয়া লঞ্চঘাটের প্রবেশ মূল্য জনগণের জন্য মওকুফ করেছেন। শুরু হয়েছে পাতারহাট টু উলানিয়ার সড়কের সংস্কার কাজ। চলমান রমজান উপলক্ষ্যে তার ব্যক্তিগত উদ্দ্যাগে পাতারহাট বাজারে স্বল্পমূল্য বাজার ব্যবস্থাপনা গড়ে তুলেছেন।

    স্বল্প আয়ের মানুষেরা এ বাজার থেকে পণ্য ক্রয় করতে পেরে উৎস প্রকাশ করছেন। নির্বাচনে তার অন্যতম ইসতেহার ছিলো অবহেলিত মেহেন্দিগঞ্জের নাম গুচাবেন। এর অন্যতম পরিকল্পনা ছিলো বিভাগীয় শহর বরিশালের সাথে মেহেন্দিগঞ্জের সংযোগ সড়ক স্থাপন করা। এছাড়াও মেহেন্দিগঞ্জের চিকিৎসা ব্যবস্থা অনেক নাজুক। জনগণের প্রত্যাশা উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে আধুনিক চিকিৎসার ব্যবস্থা করবেন।

    নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী সময়ে সাকেব এমপি মেজবাউদ্দিন ফরহাদ এর সমর্থকরা মনে করেন রাজিব আহসান তাদেরকে যথাযথ মূল্যায়ন করছেন না। এতে স্থানীয় রাজনীতিতে কিছুটা দ্বিধা বিভক্ত রয়েছে। সামনে উপজেলা, পৌর ও ইউনিয়ন পরিষদের নির্বাচন রয়েছে। দলীয় কর্মী সমর্থককে কতটা সাংগঠনিক রেখে রাজনীতির কার্যক্রম পরিচালনা করতে পারেন সেটি দেখার বিষয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আ.লীগ নেতাদের জামিন, বরিশালে আদালত বর্জন করে আইনজীবীদের বিক্ষোভ

    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃবৃন্দের জামিন মঞ্জুর করার প্রতিবাদে বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট...