More

    বাকেরগঞ্জে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    মোঃ জাহিদুল ইসলাম : বাকেরগঞ্জের কালীগঞ্জ বাজারে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলার কালিগঞ্জ বাজারে এ মাদক বিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়।

    মিছিলটি বাকেরগঞ্জ – বরগুনা আঞ্চলিক সড়ক সংলগ্ন কালীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে রঙ্গশ্রী ইউনিয়ন ভুমি অফিসের সামনে শেষ হয়।

    বিক্ষোভ মিছিল শেষে উপস্থিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহিন জোমাদ্দার, সহ-সভাপতি আল মামুন মিয়া, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন জোমাদ্দার, স্বাস্থ্য সম্পাদক ডাঃ শামিম আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইমুন হোসাইন, সুশীল ব্যক্তিত্ব আব্দুল মজিদ মীরা প্রমুখ।

    এছাড়া সেন্ট আলফ্রেডস্ হাইস্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক শফিকুল ইসলাম স্বপন, ছোফরোননেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মারুফ মোর্শেদ, রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপি নেতা সেলিম জোমাদ্দার, সরকারি বাকেরগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক জুয়েল হাওলাদার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী-সমর্থক এবং প্রায় সকল শ্রেণি-পেশার গণ্যমান্য লোকজন এতে অংশ নেন।

    বক্তৃতারা বলেন, মাদক একটি মারনঘাতী অস্ত্র,যার ছোবলে পরিবার, সমাজ ও দেশ ধ্বংস হয়ে যায়। মাদকের মত মরন ছোবল থেকে সমাজকে বাচাতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসতে হবে। এবং এক্ষেত্রে প্রত্যেক বাবা – মা সহ পরিবার ভিত্তিক ভুমিকা বেশী গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navegar por 1win sorprende por su sencillez incluso para los más novatos

    La simplicidad en la navegación de 1win facilita el acceso incluso para quienes recién comienzan, ofreciendo una interfaz clara que invita a explorar sin complicaciones ni distracciones.