More

    একসময়ের প্রমত্তা শ্রীমন্ত, আজ সংকটে অস্তিত্ব

    অবশ্যই পরুন

    অবৈধ দখলদারদের করাল ছোবলে পূর্ন গ্রাসের কবলে বাকেরগঞ্জের ঐতিহ্য বাহী শ্রীমন্ত নদী। পায়রা নদী থেকে উৎপত্তি হয়ে কাঠালতলী, শীবপুর,কালিগঞ্জ ঘুরে দীর্ঘ পথ পারি দিয়ে বাকেরগঞ্জ পৌরসভার বুক চিরে তুলাতলি নদীর সাথে বন্ধুত্ব করা শ্রীমন্ত নদীর এখন আর আগের সেই রুপ লাবন্যের ভরা যৌবন নাই।

    শ্রীমন্ত নদীটি যখন বাকেরগঞ্জ পৌরসভা এলাকা অতিক্রম করে আপন মনে বয়ে চলছে ঠিক তখনই নদীর ছলছল করা যৌবনের প্রতি কু দৃষ্টি পড়েছে এক শ্রেনীর দখলবাজদের। আর তাদের কালো থাবায় দিনের পর দিন অসহায়ত্বের মত নিরবে যন্ত্রণা সয়ে যাচ্ছে নদী তীরের দুপাশ। ফলে ক্রমাগত ছোট হয়ে আসছে নদীর প্রশস্ততা ও পানি ধারণ করার মত নাব্যতা

    একসময়ের খরশ্রোতা এই শ্রীমন্ত নদী দিয়ে বড় বড় পণ্যবাহী নৌযান চলাচল করতো। কিন্তু এখন একটি মরা খালে পরিণত হয়েছে সেই ঐতিহ্যবাহী নদীটি। নদীর অস্তিত্ব এখন দুচোখে খুজে পাওয়া দুস্কর।

    বাকেরগঞ্জ বন্দরের অধিকাংশ বাসিন্দারা আক্ষেপ করে এই অভিযোগ করেন, নদীটির দুষন রোধ এবং অবৈধ দখলদারদের হাত থেকে দ্রুত রক্ষার ব্যবস্হা না নিলে এক সময় শুধু পানি প্রবাহের নালায় পরিনত হবে এবং হাড়িয়ে যাবে সেই চির চেনা নদীটা । পরবর্তী প্রজন্ম আফসোসের সাথে তাকিয়ে তাকিয়ে ইতিহাসের পাতার মাধ্যমেই শুধু পরিচয় নিবে স্মৃতি বিজরিত শ্রীমন্ত নদীর।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Neon54 Casino: Szybkie Automaty i Natychmiastowe Wygrane dla Nowoczesnego Gracza

    W świecie, gdzie czas koncentracji się skraca, a natychmiastowa satysfakcja rządzi, Neon54 Casino oferuje plac zabaw stworzony dla krótkich,...