More

    সরকারি চাল বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

    অবশ্যই পরুন

    সরকারি চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাগুরা পৌরসভার শিবরামপুর ও বাটিকাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে সরকারি বরাদ্দের চাল বিতরণকে কেন্দ্র করে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তারিকুল শেখ ও একই ওয়ার্ডের নেতা আবু মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়।

    একপর্যায়ে তাদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ বাধে। এ সময় ওয়ার্ড সভাপতির কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও ঘটে বলে জানা গেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। তাদের মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক জানান, পৌর এলাকার বাটিকাডাঙ্গা পাকার মাথায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Fans of slot machine game can play slots online and key themes quick

    The newest mix feels modern yet , familiar and helps it brand name remain to your shortlists of the...