More

    ইতালির কথা বলে কেনিয়া নিয়ে নির্যাতন, বরিশালে ২ ভাইকে যাবজ্জীবন

    অবশ্যই পরুন

    বরিশালের গৌরনদী উপজেলার এক যুবককে ইতালি নেওয়ার কথা বলে কেনিয়া নিয়ে আটকে রেখে নির্যাতনের অভিযোগে করা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার বরিশালের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী তুহিন মোল্লা।

    দণ্ড পাওয়ারা হলেন- গৌরনদী উপজেলার পূর্ব ডুমুরিয়া গ্রামের বাসিন্দা জঙ্গু বেপারীর ছেলে শামীম বেপারী (৩৩) এবং রুবেল বেপারী (২৭)।

    বেঞ্চ সহকারী তুহিন মোল্লা বলেন, ২০২৩ সালের ১৭ জুলাই ট্রাইব্যুনালে মামলা করেন গৌরনদী উপজেলার বাসিন্দা নাছরিন বেগম। মামলায় নাছরিন অভিযোগ করেন, তার ছেলেকে ইতালি নেওয়ার প্রলোভনে দেখিয়ে কেনিয়া নিয়ে আটকে রেখে নির্যাতন করা হয়।

    পরে তার কাছ থেকে বিভিন্ন সময় সাড়ে নয় লাখ টাকা নেন আসামিরা। তদন্ত শেষে ২০২৪ সালের ২০ অক্টোবর গৌরনদী মডেল থানার এসআই মজিবর রহমান দুই ভাইকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন বলে জানান তিনি।

    সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে দুই আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও ছয় মাস কারাবাসে থাকতে হবে বলে জানান বেঞ্চ সহকারী তুহিন। এ ছাড়া জরিমানার অর্থ ভুক্তভোগী পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Neon54 Casino: Szybkie Automaty i Natychmiastowe Wygrane dla Nowoczesnego Gracza

    W świecie, gdzie czas koncentracji się skraca, a natychmiastowa satysfakcja rządzi, Neon54 Casino oferuje plac zabaw stworzony dla krótkich,...