More

    শুক্রবার জুমার নামাজ অবস্থায় ঢাকা-বরিশালসহ দেশে ভূমিকম্প, উৎপত্তিস্থল সাতক্ষীরা

    অবশ্যই পরুন

    শুক্রবার জুমার নামাজ অবস্থায় ঢাকা, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। হঠাৎ কম্পনে মসজিদসহ বিভিন্ন স্থানে নামাজরত মুসল্লিদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নামাজের মধ্যেই দোয়া পড়তে পড়তে দ্রুত খোলা জায়গায় বের হয়ে আসেন। মুহূর্তের জন্য থমকে যায় চারপাশ, ছড়িয়ে পড়ে উদ্বেগ আর অজানা শঙ্কা।

    বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বেলা ১টা ৫২ মিনিট ২৯ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা.. ভূমিকম্প পর্যবেক্ষণকেন্দ্রের আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, এটি মাঝারি মাত্রার ভূমিকম্প। এর আগে গত বুধবার রাতেও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়। সে সময় রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ১।

    ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে, যা বাংলাদেশেও প্রভাব ফেলে।

    এক সপ্তাহের ব্যবধানে পরপর দুই দফা ভূমিকম্পে সাধারণ মানুষের মনে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। হঠাৎ কাঁপতে থাকা দেয়াল, দুলতে থাকা ফ্যান-লাইট আর মানুষের চিৎকার—কয়েক সেকেন্ডের সেই কম্পন যেন দীর্ঘ সময়ের ভয়ের ছাপ রেখে গেছে সবার মনে। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পপ্রবণ অঞ্চলে সচেতনতা ও প্রস্তুতিই পারে ঝুঁকি কমাতে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Fans of slot machine game can play slots online and key themes quick

    The newest mix feels modern yet , familiar and helps it brand name remain to your shortlists of the...