More

    বাকেরগঞ্জে রোজার প্রথম ভাগেই জমে উঠছে ঈদের কেনাকাটা

    অবশ্যই পরুন

    মোঃ জাহিদুল ইসলাম ( বরিশাল) সংবাদ দাতা :  ঈদের এখনো বাকী প্রায় ২০ দিন,ইতোমধ্যে ঈদ কেনা কাটায় জমে উঠেছে বাকেরগঞ্জ পৌর এলাকার বিভিন্ন বিপণি বিতান ও পোশাকের দোকান। মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর, ঈদের খুশিকে সকলের মাঝে বিলিয়ে দিতে সাধ্যমতো পোষাক কিনার চেষ্টা করে সবাই। কেনাকাটায় ভিড় এড়াতে এবার আগে ভাগেই পছন্দের পোশাক কিনতে বিপণি বিতানে ছুটছে ক্রেতারা।

    কিছুটা হলেও কেনাকাটায় একটু স্বাচ্ছন্দ্য এবং পছন্দের পোষাক বাছাই করতে সুযোগ পাওয়ার আশায় অনেকে আগেই সেরে ফেলছেন কেনাকাটা। শুক্র,শনি ছুটির দিন থাকায় বিপণি বিতান গুলোতে ক্রেতাদের লক্ষণীয় ভীড় দেখা যায়।

    অনেকে তাদের আদরের শিশু, সন্তান ও বৃদ্ধ মা- বাবার জন্য আগে ভাগেই পোশাক কিনছে। আগাম ঈদ কেনা কাটায় আসা ক্রেতাদের মধ্যে শিশু, কিশোর ও নারীদের উপস্থিত বেশী লক্ষ্য করা গেছে। বাকেরগঞ্জের ঐতিহ্যবাহী বিপণি বিতান এমএন প্লাজা,খান মার্কেট, আফসার উদ্দীন মার্কেট, হাওলাদার মার্কেট, বাকেরগঞ্জ সুপার মার্কেট,সৈয়দ মার্কেট সহ অন্যান্য বিপণি বিতানের বিক্রেতারা পোশাকের দোকান গুলো ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করতে নতুন ডিজাইনের পোষাক দিয়ে সাজিয়েছে।

    এছাড়াও স্বল্প আয়ের মানুষেরা ঈদের কেনাকাটা করতে পৌরসভার সদর রোডের ফুটপাতের গুলোতে ভিড় জমাচ্ছে। বিক্রেতারা জানান, মাসের শেষ বিধায় দোকানে তেমন ভিড় নেই, তাছাড়া ১৫ রমজানের পরে ক্রেতাদের উপস্থিতি বাড়বে।

    অন্য দিকে কেনাকাটা করতে আসা ক্রেতারা জানান, বর্তমানে মার্কেট গুলোতে কিছুটা হলেও ভিড় কম তাই স্বাচ্ছন্দ্যে পছন্দের কেনাকাটা করতে একটু আগে ভাগেই এসেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    This program includes multiple inspections and you may stability that be certain that max gambling enterprise results

    The new certification arrangement one UKGC provides set up ensures that there is certainly one less topic worrying users...