More

    লালমোহনে ৬ পা বিশিষ্ট গরু বাছুরের জম্ম!

    অবশ্যই পরুন

    ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে ছয় পা বিশিষ্ট একটি গরুর বাছুরের জন্ম হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারী )ভোর রাতে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চর উমেদ গ্রামের ডাঃ আজাহার উদ্দীন রোডের পূর্ব মাথা সংলগ্ন সৌদি আরব প্রবাসী মোঃ মনিরের বাড়িতে ওই বাছুরটির জন্ম হয়।

    জন্মের পর দেখা যায় বাছুরটির চারটি পা থাকলেও ঘাড়ের কাছে অতিরিক্ত আরো দুইটি পা দেখা যায়। গরুর মালিক মোঃ শাহাবুদ্দিন মিয়া বলেন, গাভীটি ভোর রাতে দিকে একটি ৬ পা বিশিষ্ট বাছুরের জন্ম দেয়।

    চারটি পা ঠিক জায়গায় থাকলেও ঘাড়ের কাছেও পা রয়েছে। এমন বিরল প্রকৃতির বাছুর জন্ম দেওয়ায় প্রথমে আতঙ্কিত হয়ে পড়ি। তিনি আরো বলেন, আমার বাড়ীতে ছয় পা নিয়ে জন্ম হওয়া গরুর বাচুর কে এক নজর দেখার জন্য উৎসুক জনতা আমার বাড়ীতে ভিড় জমাচ্ছে। স্থানীয় পশু চিকিৎসক জামাল জানান, ৬ পা হওয়াতে বাছুরের বেড়ে উঠতে কোনো সমস্যা হবে না। যেহেতু বাছুরটি সুস্থ আছে।

    স্বাভাবিকভাবে চলাফেরা করছে। তবে আমার নিকট মনে হয়েছে বিষয়টি একটি চাঞ্চল্যকর ঘটনা। লালমোহন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভেটেরিনারি সার্জন) ডা.মোঃ গোলাম মোস্তফা দৈনিক নয়া দিগন্ত কে বলেন, এমন ঘটনা খুবই বিরল।

    এটা সচরাচর ঘটে না। তবে আশা করা যাচ্ছে, ৬ পা হলেও বাছুরটির কোনো সমস্যা হবে না। বাছুরটি কিছু টা বড় হলে অতিরিক্ত দুটি পা অপারেশনের মাধ্যমে অপসারণ করা যেতে পারে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Sleek navigation and clear layout make 1win stand out in the crowd

    Navigating 1win feels intuitive thanks to its thoughtfully organized layout, allowing users to focus on their goals without distraction—a design choice that invites a closer look at its features.