More

    কালকিনিতে নিয়মিত রোজা রেখে ৫ ওয়াক্ত নামাজ আদায় করায় ৫ জন অসহায় বেকার যুবককে ইঞ্জিনচালিত ভ্যান উপহার দেওয়া হয়েছে

    অবশ্যই পরুন

    মো.নাসিরউদ্দিন ফকির লিটন কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি জানান, উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন এক পরিবার ফাউন্ডেশন-এর উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী মো. মাসুদ হাওলাদার ৫টি ইঞ্জিনচালিত ভ্যানের চাবি ও কাগজপত্র সংশ্লিষ্ট যুবকদের হাতে তুলে দেন। শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

    জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় উপজেলার দুবাই প্লাজায় আয়োজিত ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান চলাকালেই আনুষ্ঠানিকভাবে ভ্যানগুলো হস্তান্তর করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলার বাবুল বেপারী, সাবেক কাউন্সিলর মোস্তফা বেপারী, মাওলানা হাবিবুর রহমান, শামীম হোসেনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Fans of slot machine game can play slots online and key themes quick

    The newest mix feels modern yet , familiar and helps it brand name remain to your shortlists of the...