More

    চরকাউয়ায় টিআর ও কাবিখা কর্মসূচির উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ইউএনও

    অবশ্যই পরুন

    নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকায় টিআর (টেস্ট রিলিফ) ও কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) কর্মসূচির আওতায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মানজুরা মুশাররফ।

    শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে তিনি সরেজমিনে প্রকল্প এলাকা ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি, মান ও বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সংশ্লিষ্ট ঠিকাদার ও তদারকি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি।

    পরিদর্শনকালে ইউএনও কাজের গুণগত মান বজায় রাখা, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা এবং সরকারি বরাদ্দের অর্থ যথাযথভাবে ব্যয়ের বিষয়ে কঠোর নির্দেশনা দেন।

    পরির্দশনকালে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মানজুরা মুশাররফ বলেন, “সরকারি উন্নয়ন কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি সহ্য করা হবে না। জনগণের কল্যাণে বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করতে হবে।”

    এ সময় তাঁর সঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোজাম্মেল হোসেন উপস্থিত ছিলেন।
    উল্লেখ্য, টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় এলাকার বিভিন্ন কাঁচা রাস্তা সংস্কার, ব্রিজ-কালবার্ট নির্মাণ, খাল–ড্রেন পরিষ্কার এবং জনসাধারণের চলাচল সুবিধার্থে অবকাঠামোগত উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা এসব উন্নয়ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    All the online game (apart from alive agent) is to explore arbitrary matter machines (RNGs) to make sure fairness

    All of the user on this page enjoys an indigenous apple's ios and you may Android application that have...