More

    বাকেরগঞ্জে স্হানীয় নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের শুভেচ্ছায় ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়া

    অবশ্যই পরুন

    আসছে সামনে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে স্হানীয় নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের শুভেচ্ছা বার্তা ছড়িয়ে পড়েছে ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়।
    বাকেরগঞ্জ  উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও  মেম্বর পদ  সহ পৌরসভার কাউন্সিলর পদ প্রার্থীর জন্য সম্ভাব্য ব্যক্তিগণের প্রচার প্রচারনায় ইতিমধ্যে সরগরম হয়ে উঠেছে ফেইসবুক। প্রতিদিন একাধিক নতুন মুখ যুক্ত হচ্ছে নির্বাচন কেন্দ্রীক শুভেচ্ছা বার্তায়।
    কেউ রমজানের শুভেচ্ছা আবার কেউ ঈদুল ফিতরের শুভেচ্ছা দিয়ে আগাম জানান দিচ্ছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার।
    ফেইসবুকে শুভেচ্ছা বিনিময় কারী অনেকের সাথে আবার মাঠ পর্যায়ে সাধারণ ভোটার ও মানুষের সাথে সম্পর্ক নাই। তার পরেও হঠাৎ  জনসেবার আকাঙ্ক্ষায় ব্যতিব্যস্ত এসব  ব্যক্তিদের তৎপরতায় অস্থির স্যোশাল মিডিয়া।
    বর্তমান আধুনিক ডিজিটাল যুগে পোস্টারের মাধ্যমে প্রচারনা কমে গেলেও বেড়েছে ফেইসবুকে প্রচারনা।
    স্থানীয় নির্বাচন গুলোতে প্রার্থিতা হওয়ার স্বপ্ন নিয়ে ফেসবুকে এসব  প্রচার প্রচারণা ব্যক্তিদের সম্পর্কে সাধারণ মানুষদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক ভোটার ও সাধারণ মানুষ এই প্রচার প্রচারণাকে তেমন গুরুত্বসহকারে নিচ্ছে না, কারণ হিসেবে  ভোটাররা মনে করেন, সাধারণ পর্যায়ে মানুষদের সাথে সম্পর্ক বিমুখ ব্যক্তিগণই নিজেদেরকে নতুন রূপে প্রকাশ করতে এখন ফেসবুকের শরণাপন্ন। তারা মনে করেন মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়া একটি দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া। হঠাৎ বিভিন্ন অনুষ্ঠান কেন্দ্র করে শুভেচ্ছা বার্তা দিলেই সাধারণ মানুষের মন জয় করা যায় না।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Fans of slot machine game can play slots online and key themes quick

    The newest mix feels modern yet , familiar and helps it brand name remain to your shortlists of the...