More

    বরিশালে যৌতুকের দাবীতে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা: স্বামীর যাবজ্জীবন

    অবশ্যই পরুন

    রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূর শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া খালাস পেয়েছেন দুই আসামি।

    সোমবার বরিশালের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোস্তাক আহমেদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী শাহ আলম খান।

    দণ্ড পাওয়া শহিদ হাওলাদার (৪৭) উপজেলার দেউলী গ্রামের প্রয়াত আলী হাওলাদারের ছেলে।

    বেঞ্চ সহকারী শাহ আলম খান বলেন, ২০০৬ সালে শহিদ হাওলাদারের সঙ্গে মামলার বাদী মাজেদা বেগমের মেয়ে মাহিনুর বেগমের বিয়ে হয়। বিয়ের পর মাহিনুরের একটি মেয়ে সন্তান হয়। যৌতুক না দিলে মাহিনুরের সঙ্গে আর সংসার করবে না বলে তাকে নির্যাতন করতেন শহিদ।

    “২০১৩ সালের ২২ অক্টোবর রাতে মাহিনুরের হাত-পা ও মুখ বেঁধে নির্যাতনের এক পর্যায়ে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন শহিদ। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    এ ঘটনায় মাজেদা বেগম বাদী হয়ে আটজনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় মামলা করেন।

    ২০১৫ সালের ২৩ মার্চ বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের তৎকালীন এসআই খলিলুর রহমান তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন বলে জানান তিনি।

    সাক্ষ্যগ্রহণ শেষে শহিদকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও দুই বছর কারাবাসে থাকতে হবে বলে জানান বেঞ্চ সহকারী শাহ আলম।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Fans of slot machine game can play slots online and key themes quick

    The newest mix feels modern yet , familiar and helps it brand name remain to your shortlists of the...