More

    রঙে-আবিরে মুখর বরিশাল, দোল পূর্ণিমায় উৎসবের আমেজ

    অবশ্যই পরুন

    রঙ, আবির আর ভজন-কীর্তনের সুরে মুখর হয়ে উঠেছে বরিশাল। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা উপলক্ষ্যে নগরীর মন্দিরে মন্দিরে ছিলো পূজা-অর্চনা, আর দিনভর চলে রঙ খেলার আয়োজন। সকাল থেকেই বরিশাল নগরীর বিভিন্ন মন্দিরে পূজার আয়োজন করা হয়। ভক্তরা ফাল্গুনী পূর্ণিমা তিথিতে রাধা-কৃষ্ণের আরাধনায় অংশ নেন।

    অনেকেই নিজ নিজ বাসভবনেও ভগবানের পূজা করে দিনটি পালন করেন। পূজা শেষে শুরু হয় আবির খেলা—ছোট-বড় সবাই রঙে রঙিন হয়ে ওঠেন। দোল উৎসব উপলক্ষ্যে সবচেয়ে বড় আয়োজন অনুষ্ঠিত হয় নগরীর ঐতিহ্যবাহী শ্রী শ্রী শংকর মঠ প্রাঙ্গণে। আনুষ্ঠানিক উদ্বোধনের পর মঠ চত্বরে তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। আবিরে রঙিন হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

    ভজন-কীর্তনের পাশাপাশি সঙ্গীতের তালে উৎসবের আনন্দ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। উৎসবে অংশ নেয়া কয়েকজন তরুণ-তরুণী জানান, শৃঙ্খল ও নিরাপদ পরিবেশে এমন বৃহৎ আয়োজনে অংশ নিতে পেরে তারা আনন্দিত। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ আয়োজন ধারাবাহিকভাবে আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ফাল্গুনী পূর্ণিমা বা দোলপূর্ণিমার দিনে ভক্তরা রাধা-কৃষ্ণের মূর্তিতে আবির অর্পণ করেন এবং ভজন-কীর্তনের মাধ্যমে পরস্পরের সঙ্গে রঙ খেলেন।

    এ পূর্ণিমা তিথি একই সঙ্গে গৌরপূর্ণিমা নামেও পরিচিত, কারণ এদিনই বৈষ্ণব ধর্মের প্রবর্তক চৈতন্য মহাপ্রভু-এর আবির্ভাব তিথি হিসেবে পালিত হয়। উৎসবকে কেন্দ্র করে নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী দোল পূর্ণিমা উদযাপন সম্পন্ন হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বাকেরগঞ্জে আসামি গ্রেফতারকালে পুলিশি নির্যাতনের অভিযোগ

    বাকেরগঞ্জে পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতারকালে পুলিশি নির্যাতনে আহত করার অভিযোগ পাওয়া গেছে। ১৮ এপ্রিল শনিবার বেলা ১.৩০ টার সময় পৌরসভার...