More

    লাইসেন্স বহালের দাবিতে রাজৈরে সার বিক্রেতাদের বিক্ষোভ

    অবশ্যই পরুন

    সুজন হোসেন রিফাত , মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের রাজৈরে ১০৬ জন খুচরা সার বিক্রেতা আইডি কার্ড ও ট্রেড লাইসেন্স বহালের দাবীতে মানববন্ধন প্রতিবাদ মিছিল ও ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান হয়েছে।

    (৫ মার্চ বৃহস্পতিবার) সারে ১১টায় রাজৈর উপজেলা পরিষদ চত্বরে ইউএনও অফিসারের অফিসের সামনেই এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন এই সার বিক্রেতারা। এসময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন ও তাদের এই লাইসেন্স বহালের দাবী জানান।

    এসময় খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ রাজৈর উপজেলা শাখার সভাপতি রসরাজ চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজল কর্মকার, নরুল ইসলাম ও সার ডিলার নিরান রায়সহ প্রমূখ।

    মানববন্ধন শেষে সার বিক্রেতারা প্রতিবাদ মিছিলটি নিয়ে রাজৈরের প্রধান সড়ক প্রদক্ষিন করে ও উপজেলা কৃষি অফিসের সামনে গিয়েও বিভিন্ন স্লোগান দেয়। পরে ইউএনও মো মাহফুজুল হকের কাছে লিখিত স্মারকলিপি দেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...