More

    ঈদের দিন শক্তিশালী কালবৈশাখীর শঙ্কা

    অবশ্যই পরুন

    পবিত্র ঈদুল ফিতরের দিন বাংলাদেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখীর বয়ে যাওয়ার জোর শঙ্কা রয়েছে। একই সঙ্গে বজ্রসহ শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছে আবহাওয়াবিদরা। বৃহস্পতিবার (৫ মার্চ) ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন ধারণা করেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

    পোস্টে তিনি উল্লেখ করেন, ঈদের দিন ও ঈদের পূর্বের দিন পুরো বাংলাদেশের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে আগামী ১৬, ১৭ ও ১৮ মার্চ এই ৩ দিন বাংলাদেশের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

    প্রতিকূল আবহাওয়ার কারণে খোলা মাঠে ঈদের নামাজের জন্য বিকল্প ব্যবস্থা নিতে পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। বিশেষ করে বজ্রপাত ও শিলাবৃষ্টির কারণে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা এবং পরবর্তী ভ্রমণেও বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছেন তারা।

    যদিও চলতি মাসের শেষের দিকে কালবৈশাখী আঘাত হানতে পারে এমন বার্তা বুধবার (৪ মার্চ) দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বার্তায় তাপপ্রবাহ নিয়েও স্বস্তির খবর দেওয়া হয়নি।

    বলা হয়েছে, মার্চের শেষ দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে এক-দুটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় তাপমাত্রা সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Winnit Casino – Quick‑Hit Slots voor Directe Spanning

    Winnit Casino is de go‑to plek voor spelers die verlangen naar snelle, energieke gaming-momenten. Of je nu in de...