More

    বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেফতার

    অবশ্যই পরুন

    বরিশাল সংবাদ দাতা :  বাকেরগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ জন গ্রেফতার, এর মধ্যে ৭ জন মাদক জন ব্যবসায়ী। ৪ মার্চ বুধবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা সহ ১০ জনকে আটক হয়েছে।

    পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়েছে। মাদক মামলায় গ্রেফতারকৃতরা হলেন কলসকাঠী ইউনিয়নের মো. মকবুল সিকদার, কামরুল ইসলাম, রাসেল সিকদার, নাজমুল হাওলাদার ও মো. রমজান হাওলাদার; ভরপাশা ইউনিয়নের আমির হোসেন এবং পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মিঠু হাওলাদার।

    পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।গ্রেফতারের পর মাদক মামলায় আটক ৭ আসামিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।

    আটককৃতদের ৫ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি)খন্দকার সোহেল রানা বলেন বাকেরগঞ্জ থানা পুলিশ মাদকের বিরুদ্ধে সম্পুর্ণ জিরো টলারেন্স এবং এ অভিযান অব্যাহত থাকবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পূবালী ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণালংকার ‘গায়েব’

    বাগেরহাট শহরের পূবালী ব্যাংকের লকার (ভোল্ট) থেকে সুমন কুমার দাস নামে এক ব্যবসায়ীর অন্তত দুইশ ভরি স্বর্ণালংকার গায়েব হওয়ার...