More

    ডাসারে সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এমপি আনিসুর রহমান খোকন

    অবশ্যই পরুন

    কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের ডাসার উপজেলায় গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ১১টা ৩০ মিনিটে ডাসার চৌরাস্তায় মাদারীপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

    জানা গেছে, “ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ” প্রকল্পের আওতায় মাদারীপুর জেলার কালকিনি ভূরঘাটা এনএইচডব্লিউ থেকে কোটালীপাড়া আরএন্ডএইচ ভায়া শশিকর জিসি সড়কের উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।

    ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফিন, কালকিনি উপজেলা প্রকৌশলী রেজাউল করিমসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    এ প্রকল্প বাস্তবায়িত হলে কালকিনি, ডাসারসহ আশপাশের এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং কৃষি ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    When they do not, predict verification factors after you just be sure to cash-out

    Trying outsmart the device which have numerous membership? But don't ignore the KYC (Know The Customer) step, or distributions...