More

    চিকিৎসকদের সততা-নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: বরিশালে নৌ ও সেতু প্রতিমন্ত্রী

    অবশ্যই পরুন

    বরিশালে নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, চিকিৎসকদের আচরণ, ব্যক্তিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। যাতে করে প্রধানমন্ত্রীর স্বপ্ন, চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, সফল হয়।

    শুক্রবার (৬ মার্চ) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নগরের বরিশাল ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে রাজিব আহসান আরও বলেন, দীর্ঘ ১৭ বছর লড়াই-সংগ্রামে যারা ছিলেন, সংখ্যাটা খুব বেশি নয়। এই সংখ্যা দিয়ে আগামী দিনের লড়াই পার করা সম্ভব নয়।

    আপনাদের আচরণ, ব্যক্তিত্ব, সততা এবং চিকিৎসা পেশার প্রতি নিষ্ঠা দেখিয়ে অন্যান্য চিকিৎসকদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে আকৃষ্ট করবেন, অনুপ্রাণিত করবেন এবং এক জায়গায় নিয়ে আসবেন। তিনি আরও বলেন, ডাক্তার হিসেবে আপনার পেছনে মানুষ কী ধারণা পোষণ করে, এটি খুঁজে দেখুন।

    মানুষ আপনাকে কতটুকু ভালোবাসে? আপনি যদি চিকিৎসার মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জন করতে পারেন, তাহলে আপনার জীবন কেবলমাত্র সার্থক হবে না, পরকালেও আল্লাহ আপনার জন্য পুরস্কার রেখেছেন। তিনি বলেন, বরিশাল বিভাগ প্রত্যন্ত এলাকা, এখানে ডাক্তাররা যেতে চান না। আপনাদের দয়া করে ভোলা, পটুয়াখালী, বরগুনাসহ এই অঞ্চলে ডাক্তাররা যেন অবস্থান করেন এবং সঠিকভাবে দায়িত্ব পালন করেন, তা নিশ্চিত করতে হবে।

    ড্যাব শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ শাখার সভাপতি ডা. মো. নজরুল ইসলাম সেলিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন এবং ড্যাব শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ শাখার সাধারণ সম্পাদক ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ। অনুষ্ঠানে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    While going to the when you look at the-individual area in Atlantic Urban area, you’ll be able to put from the crate

    But if you have fun with crypto entirely - and that i manage on crypto-amicable gambling enterprises - Wild...