More

    কালকিনিতে দু’টি ক্লিনিক অনিয়মের কারণে ভ্রাম্যমান আদালত অর্থদণ্ড প্রদান!

    অবশ্যই পরুন

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলায় দুটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

    অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় একটি ক্লিনিককে জরিমানা করা হয়েছে এবং অপর একটি হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে।

    সোমবার কালকিনি উপজেলার ভূরঘাটা এলাকায় অবস্থিত নিরাময় ক্লিনিক এবং আলাউদ্দিন হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন।
    অভিযানকালে নিরাময় ক্লিনিকে বিভিন্ন অনিয়ম ধরা পড়ায় প্রতিষ্ঠানটিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

    এদিকে আলাউদ্দিন হাসপাতালে অভিযানের সময় কোনো দায়িত্বশীল ব্যক্তিকে পাওয়া যায়নি। এছাড়া সেখানে বিভিন্ন অনিয়মের প্রমাণ মেলায় হাসপাতালটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সেটি বন্ধ করে দেওয়া হয়।
    অভিযানে সহযোগিতা করেন কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রদান কর্মকর্তা ডা. মো. শাহতা জারাব সালেহীনসহ সংশ্লিষ্টরা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    When they do not, predict verification factors after you just be sure to cash-out

    Trying outsmart the device which have numerous membership? But don't ignore the KYC (Know The Customer) step, or distributions...