More

    ডাসারে বাসের ধাক্কায় প্রাণ গেল মৌয়ালের

    অবশ্যই পরুন

    কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের ডাসার উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় বসন মুন্সি (১৯) নামে এক মৌয়ালের মৃত্যু হয়েছে।

    সোমবার (৯ মার্চ) বেলা ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পান্তাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বসন মুন্সি ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের ছোট বনগ্রামের নূর মুন্সির ছেলে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বসন মুন্সি পান্তাপাড়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী বাউফল ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১২-৪৩৪৯) পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ডাসার উপজেলার পাথুরিয়ারপাড় গ্রামীণ সড়ক ব্যবহার করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা বাসটি আটকের চেষ্টা করলে চালক বাসতলা মোড়ে বাস রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ বাসটি জব্দ করে হেফাজতে নেয়।

    জানা গেছে, নিহত বসন মুন্সি পেশায় একজন মৌয়াল ছিলেন। মধু সংগ্রহ করে তিনি জীবিকা নির্বাহ করতেন।
    এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    When they do not, predict verification factors after you just be sure to cash-out

    Trying outsmart the device which have numerous membership? But don't ignore the KYC (Know The Customer) step, or distributions...