More

    বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

    অবশ্যই পরুন

    নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের চেয়ারম্যান ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মাদ হুমায়ুন কবিরের ওপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ৯টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের উদ্যোগে নগরীর টাউন হল চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।

    সমাবেশে বক্তারা অভিযোগ করেন, হাতপাখা প্রতীকের নির্বাচিত এই জনপ্রতিনিধির ওপর বিএনপি নামধারী সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা চালিয়েছে। এ ধরনের হামলাকে ন্যক্কারজনক ও গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ বলে অভিহিত করেন তারা।

    ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় শূরা সদস্য গাজী মুহাম্মাদ রেদোয়ান। সাধারণ সম্পাদক গাজী ত্বলহা হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, “একজন জনপ্রিয় জনপ্রতিনিধির ওপর প্রকাশ্য দিবালোকে হামলা অত্যন্ত উদ্বেগজনক। অবিলম্বে এই হামলার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

    বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসন যদি দ্রুত অপরাধীদের গ্রেপ্তার না করে এবং ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে কঠোর পদক্ষেপ না নেয়, তবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজপথে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

    সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে প্রতিবাদ জানায়।

    কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল বিশ্ববিদ্যালয়ের সভাপতি মুহাম্মাদ হাসিবুল্লাহ, জেলা সহ-সভাপতি ফয়জুল করীম, মহানগর সহ-সভাপতি নাজমুল ইসলাম সুজনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Wirklich so beherrschen Die kunden ebendiese wichtige Spielbank Spiele jedweder wie geschmiert gratis kosten

    Casinos pluspunkt jenes Angebot wieder und wieder, um fur jedes innovative Spiele zu umwerben ferner unser Zocker zum Erproben...