More

    কালকিনিতে দু’টি প্রাইভেট ক্লিনিকে অভিযান; ৩০ হাজার টাকা জরিমানা

    অবশ্যই পরুন

    কালকিনি(মাদারীপুর)প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে দুটি প্রাইভেট ক্লিনিকে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বিভিন্ন অনিয়মের দায়ে ভুরঘাটার নুর ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার (নুর জেনারেল হাসপাতাল) কে ২৫ হাজার টাকা জরিমানা এবং ডক্টরস ক্লিনিক এন্ড ডায়াগনস্টিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    বুধবার (১১ মার্চ) সকাল ১১ টার দিকে ভূরঘাটার নূর ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার (নূর জেনারেল হাসপাতাল) এবং ডক্টরস ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। কালকিনি উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহ্তা জারাব সালেহীন, কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর ইকরাম হোসেন সহ আনসার বাহিনীর সদস্যরা।

    অভিযানে কালকিনি উপজেলার ভূরঘাটায় অবস্থিত নূর ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার (নূর জেনারেল হাসপাতাল) কে বিভিন্ন অনিয়মের কারণে নগদ ২৫ হাজার টাকা জরিমানা এবং ডক্টরস ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহ্তা জারাব সালেহীন জানান, “বেসরকারি হাসপাতাল/ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

    এসময় ২টি ক্লিনিকে অভিযান পরিচালনা করে নানা অনিয়মের দায়ে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি উক্ত ক্লিনিকগুলোকে ভবিষ্যতে সঠিকভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Magnifique_opportunité_de_gagner_gros_avec_spin_casino_et_ses_jeux_passionnants

    Magnifique opportunité de gagner gros avec spin casino et ses jeux passionnants en ligne pour tousL'éventail des jeux disponibles...