More

    মাদারীপুরে মাদ্রাসা ও এতিমখানায় সৌদি খেজুর বিতরণ

    অবশ্যই পরুন

    কালকিনি প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি সরকারের পক্ষ থেকে পাঠানো খেজুর মাদারীপুর জেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে কালকিনি উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ দপ্তরের আয়োজনে এ খেজুর বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

    কালকিনি উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসা থেকে আগত প্রতিনিধিদের হাতে উন্নত মানের এসব খেজুর তুলে দেওয়া হয়। রমজান মাসে ইফতারের সুবিধার্থে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর জন্য এই খেজুর বিতরণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

    এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোজাহিদুল ইসলাম, অফিস সহকারী শফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

    উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র রমজানে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের ইফতারে সহায়তা করার উদ্দেশ্যে সৌদি সরকারের এই উপহার বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সৌদি সরকার ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...