More

    বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের উপর হামলার ঘটনায়  বিএনপি নেতা সহ ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা

    অবশ্যই পরুন

    বাকেরগঞ্জের  নিয়ামতি ইউনিয়নের  চেয়ারম্যান হুমায়ূন কবিরের উপর হামলার ঘটনায় নিয়ামতি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সোহেল সিকদার সহ ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
     মামলা সুত্রে জানা যায়,   ৯ মার্চ  সোমবার ২০২৬  দুপুর ১ টায় চাল চুরির অজুহাত দিয়ে নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদারের নেতৃত্বে ৩০/৩৫ জন হামলা কারী  পরিষদের চেয়ারম্যান ইসলামী আন্দোলন নেতা  হুমায়ূন কবিরের ওপর  মব সৃষ্টি করে  হামলার ঘটনা ঘটায়।
     এ সময় হামলাকারীরা ইউনিয়ন পরিষদের সরকারি কাগজপত্র সহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে।
    এ ঘটনায় ভুক্তভোগী ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদী হয়ে  ১৩ মার্চ( বৃহস্পতিবার)  বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদার সহ মোট ১৩ জনকে আসামি করা হয়েছে। এই মামলা আরো অজ্ঞাত ৩৫/৪০ জনকে আসামি করা হয়েছে। যাহার মামলা নাম্বার -১৬।।
    মামলার এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্তরা পরিকল্পিতভাবে চেয়ারম্যানের উপর হামলা চালায় এবং তাকে আহত করে। এ সময় চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে।
    বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার সোহেল রানা জানান, ইউপি চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Obsluga klienta bylo dostepna 24/siodmy, to zapewnia zdrowy rozsadek bezpieczenstwa i wsparcia w kazdej chwili

    Wzmocnienie zrobil na moje nerwy bardzo pozytywne wplyw. Chopine nawet oferuje szeroka game gier, wraz z trendy automaty, obstawianie...