More

    লালমোহনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

    অবশ্যই পরুন

    ইউসুফ আহমেদ,লালমোহন (ভোলা) প্রতিনিধি : “নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, মশার বিস্তার রোধ করি” এই স্লোগানকে সামনে রেখে ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

    শনিবার (১৪ মার্চ) সকাল ১১টায় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সচেতনতা র‍্যালি বের করা হয়। র‍্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়।
    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আবু মাহমুদ তালহা সাদী-র নেতৃত্বে র‍্যালিতে অংশগ্রহণ করেন মেডিকেল অফিসার ডাঃ মো. শাহাদাৎ হোসেন, ডাঃ মো. আব্দুল্লাহ আল মামুন, ডাঃ মো. হাসিবুর রহমান, ডাঃ ইউসুফ হোসেন, নার্স, মিডওয়াইফাইসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। র‍্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

    র‍্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ এবং পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।

    পরিচ্ছন্নতা অভিযান শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আবু মাহমুদ তালহা সাদী বলেন, সামনে ডেঙ্গুর প্রভাব বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই এখন থেকেই সবাইকে সচেতন হতে হবে। ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর, যার বাহক এডিস মশা। সাধারণত দিনের বেলায়, বিশেষ করে ভোর ও সন্ধ্যার দিকে এ মশা বেশি কামড়ায়।

    তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়ির ভেতর ও আশপাশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। ছাদ, আঙিনা কিংবা আশপাশে পড়ে থাকা অপ্রয়োজনীয় পাত্র, বোতল, ডাবের খোসা বা যেকোনো বস্তুতে যেন পাঁচ দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। বালতি, ড্রাম, ফুলের টব, ফ্রিজ ও এয়ার কন্ডিশনারের নিচের পানির পাত্র নিয়মিত পরিষ্কার করতে হবে।

    এছাড়া এডিস মশা নিয়ন্ত্রণে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। তাই মশার কামড় থেকে বাঁচতে দিনে ও রাতে মশারি ব্যবহারের পাশাপাশি সবাইকে নিজ নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    A l�exclusion de calculer sur la presentation tous les articles a l�egard de d’importantes tonalites dont fournit envie

    On trouve de la, ( mariage les formes, air "Tres repond vos cout chez salle de jeu, les produits representent...