More

    জুলাইয়ে আহত ও শহিদ পরিবার ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে: খোকন তালুকদার

    অবশ্যই পরুন

    কালকিনি প্রতিনিধি: আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, জুলাইয়ে আহত ও শহিদ পরিবার ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। “আপনারা হাসলে বাংলাদেশ হাসবে। আপনারা চিন্তা করবেন না। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্যাতিত মানুষের প্রতিনিধি এবং শহিদ পরিবারের প্রতিনিধি।”

    সোমবার (১৬ মার্চ) ডাসার উপজেলার নিজ বাসভবনে জুলাই আন্দোলনে আহত ও শহিদ পরিবারের সঙ্গে ইফতার, দোয়া মাহফিল এবং আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, “বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর পরিবারও বিভিন্ন সময়ে নির্যাতন ও কষ্ট সহ্য করেছেন। আজকে আপনারা যে নির্যাতন ও কষ্ট সহ্য করেছেন, আপনাদের পরিবারের ত্যাগের বিনিময়েই আমরা এই স্বাধীনতা পেয়েছি। তাই আপনাদের গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি।”

    খোকন তালুকদার জানান, জুলাই আন্দোলনে আহত ও শহিদ পরিবারের জন্য ভাতা চালুর বিষয়ে ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে।
    এ সময় ইফতার মাহফিলে জুলাই আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্যদের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    When they do not, predict verification factors after you just be sure to cash-out

    Trying outsmart the device which have numerous membership? But don't ignore the KYC (Know The Customer) step, or distributions...