More

    রাজৈর মডেল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    রাজৈর প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদারীপুরের রাজৈরে সাংবাদিকদের সংগঠন রাজৈর মডেল প্রেসক্লাবের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    রবিবার (১৬ মার্চ) সন্ধ্যায় উপজেলা মিলনায়তনে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর–২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হক এবং সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নিয়াজ শিশির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজৈর মডেল প্রেসক্লাবের সভাপতি কাজী নজরুল ইসলাম।
    সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এমদাদুল হক টুটুল বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম শাওন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,রাজৈর মডেল প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীগন, এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
    ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ইফতার মাহফিল আয়োজন সফল করতে সার্বিক সহযোগিতা করেন খোদকার রুহুল আমিন মুকুল, অনাদি কুমার মন্ডল, এস এম জাকির হোসেন বাবুল, শহিদুল আলম টুকু, মহিউদ্দিন চৌধুরী হিরা, প্রশান্ত কুণ্ডু, সুজন হোসেন রিফাত, শাওন করিম, মেহেদী হাসান সোহেল ও সবুজ বালা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    When they do not, predict verification factors after you just be sure to cash-out

    Trying outsmart the device which have numerous membership? But don't ignore the KYC (Know The Customer) step, or distributions...