More

    কালকিনিতে আতশবাজি বিস্ফোরণে স্কুলছাত্র গুরুতর আহত

    অবশ্যই পরুন

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি পৌর দক্ষিণ কৃষ্ণনগর এলাকায় “ক্লাসিক বাজি” ফুটাতে গিয়ে নিলয় (১৫) নামে এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। সে কৃষক মো. আলমগীর সরদারের ছেলে।

    মঙ্গলবার রাত ৯:৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় দ্রুত তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

    চিকিৎসক সূত্রে জানা গেছে, বিস্ফোরণে নিলয়ের বাম হাতের পাঁচটি আঙুল ছিন্নভিন্ন হয়ে গেছে এবং ডান পাশের রান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

    স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মশিউর রহমান জানান, তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি ভিত্তিতে বরিশালে পাঠানো হয়েছে।

    সচেতন মহল আতশবাজি ব্যবহারে কঠোর সতর্কতা ও নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Evaluate a good handpicked set of the best real cash ports internet sites

    See if deposit, losses, choice, and you can course restrictions would be put until the very first payment When you...