More

    উজিরপুরে বিয়ের প্রলোভনে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

    অবশ্যই পরুন

    বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের মাদ্রা গ্রামে সপ্তম শ্রেনির এক স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার (১২ জুন) রাতে ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে ধর্ষকসহ তিন জনকে আসামী করে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার মাদ্রা গ্রামের সপ্তম শ্রেনি পড়–য়া লতাকে (ছদ্মনাম) দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া আসার একই গ্রামের বিরেন শীলের বখাটে পুত্র বিনোদ শীল উত্ত্যক্ত করে আসছিলো। এক পর্যায়ে বখাটে বিনোদের বিয়ের প্রলোভনে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে স্কুল ছাত্রী লতা। এরই ধারাবাহিকতায় গত ১৯ মে সন্ধ্যায় বিনোদ ওই স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের (বিনোদ) ঘরে নিয়ে ধর্ষণ করে। আর এতে বখাটে বিনোদকে একই গ্রামের সুরেন শীলের ছেলে অসীম শীল (৩৮) ও যোগেন্দনাথ শীলের ছেলে তপন শীল (৩৯) সহযোগীতা করে। এ ঘটনার পর দীর্ঘ ২৪ দিন ধরে স্থানীয় প্রভাবশালী মহলের লোকজন ধর্ষক বিনোদের সাথে স্কুল ছাত্রী লতার বিয়ের মাধ্যমে বিষয়টি মিমাংসার চেষ্টা চালায়। গত কয়েকদিন ধরে বিনোদ বিভিন্ন তালবাহানা করে বাড়ি থেকে পালিয়ে যায়। এরপরই মঙ্গলবার রাতে ওই স্কুল ছাত্রীর মা বকুল বেগম বাদি হয়ে বখাটে বিনোদ শীলসহ তার দুই সহযোগী অসীম ও তপনকে আসামী করে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, ‘এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Garrison Bet Payment Method Reliability Ranking

    ContentsChoosing the Right Payment Method: A Guide for Garrison Bet PlayersTop-Ranked Payment Methods at Garrison Bet CasinoThe KYC Verification...