More

    বাকেরগঞ্জে চাঁদা না দেওয়ায় ইটভাটা মালিককে মারধর , থানায় সাধারণ ডায়েরি

    অবশ্যই পরুন

     বরিশাল সংবাদ দাতা : বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের পূর্ব বাগদিয়া গ্রামে পাণ্ডব নদীর তীরে দুবাই ব্রিকস নামীয় একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা না দেওয়ায় ইট ভাটায় সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। চাঁদা পরিশোধ না করা পর্যন্ত ইটভাটা বন্ধ রাখার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। দীর্ঘদিন ধরে স্থানীয় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বাগদিয়া গ্রামের ইব্রাহিম খানের ছেলে রাকিব খান ও শাহিন খানের নেতৃত্বে এইসব অপকর্ম চলে আসছিল।

    ১৮ মার্চ বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার কলসকাঠি এলাকার কোচনগর গ্রামের রনি ব্রিকস এর পাশে রাকিব ও শাহিন খান তাদের দলবল নিয়ে ওত পেতেছিল,দুবাই ইট ভাটার মালিক রাসেল হাওলাদার কলসকাঠি বাজারে ফিরছিলেন পথিমধ্য এসব সন্ত্রাসীরা গতিরোধ করে প্রথমে তর্ক বিতর্ক , পরে গালাগাল , শেষ পর্যন্ত মার ধর পরে টাকা পয়সা ছিনিয়ে নেয়।

    এবং ইট ভাটার ব্যবসা করলে তাদেরকে নিয়মিত চাঁদা দিতে হবে বলে হুমকি ধামকি দিয়ে চলে যায়। এ বিষয়ে দুবাই ইট ভাটার মালিক রাসেল হাওলাদার ও কাজল সাহা ঘটনার সত্যতা শিকার করে তারা বলেন, দীর্ঘদিন ধরে শাহীন রাকিবের অত্যাচারে আমাদের ব্যবসা গুটিয়ে এখান থেকে চলে যেতে হবে । তারা অত্র এলাকার বাসিন্দা হওয়ায় তাদের নিয়মিত চাঁদা দিয়ে আমাদের ব্যবসা পরিচালনা করা সম্ভব না। আমরা সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে ব্যবসা করি আমাদের নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের।

    নিরাপত্তাহীনতায় ভুগিতেছি এসব সন্ত্রাসী যে কোন মুহূর্তে মেরে ফেলতে পারে তাই বাকেরগঞ্জ থানায় হাজির হয়ে সাধারণ ডায়েরি( জিডি) করে এসেছি জিডি নাম্বার ৯৬৯ তারিখ ১৮ , ০৩,২৬। অন্যদিকে, এ ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

    ফলে তারা দিনে কাজ করলেও রাতে আর করবে না বলে জানিয়ে দিয়েছে। এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি ) খন্দকার সোহেল রানা বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানোর ব্যবস্থা করছি । এ ঘটনায় জিডি দায়ের করা হয়েছে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Gagnez ce n�deux concernant les equipiers de casino un tantinet des francais

    Transmettez sans aucun sur l'action en aiguisant les tours recompense aussitot accompagnes de vos instrument pour au-dessous...