More

    ব‌রিশা‌লে ৫ সহস্রা‌ধিক পরিবারের আগাম ঈদ উদযাপন

    অবশ্যই পরুন

    আগাম ঈদ পালন কর‌লেন ব‌রিশাল জেলার ৫ সহস্রা‌ধিক পরিবার। নগরীসহ জেলার বিভিন্ন উপজেলায় সৌ‌দি আর‌বের সঙ্গে মিল রে‌খে শুক্রবার আগাম ঈদ উল ফিতর উদযাপন করছে। জেলার প্রায় অর্ধশত মসজি‌দে ঈদের জামায়াত অনু‌ষ্ঠিত হয়। শুক্রবার সকা‌লে বরিশাল নগ‌রের ২০ নং ওয়া‌র্ডের কা‌জিবা‌ড়ি আগাম ঈদের নামাজ পা‌লিত হ‌য়ে‌ছে।

    সাগরদী তাজকাঠী মিয়াবাড়ী এলাকায় এলাকার জাহাগীরিয়া শাহ্সুফি মমতাজিয়া কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। নামাজে কয়েকশ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। আগাম ঈদ পালনকারীরা চট্টগ্রামের চন্দনাইশের জাহাগীরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারী।

    পৃথিবীর কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে তার সঙ্গে মিল রেখে তারা রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করেন। নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিনাফুলিয়ার চৌধুরীবাড়ি শাহসুফী মমতাজিয়া জামে মসজিদের মুসল্লী মমিন উদ্দিন কালু জানান, তা‌দের এ এলাকায় আগাম ঈদ পালন কর‌ছেন প্রায় ১ হাজার পরিবার।

    নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠীর হাজী বাড়ীর জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া জামে মসজিদের মুসল্লী আমীর হোসেন জানান, ২৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাগরদী, তাজকাঠীসহ আশপাশের ৫শ পরিবার শুক্রবার সকা‌লে ঈদ পালন করছেন। এদিকে জেলার বাবুগঞ্জ উপজেলার খানপুরা, কেদারপুর, মাধবপাশাসহ ৫-৬টি গ্রামের এক হাজারের বেশি পরিবারে আগাম ঈদ উদযাপন ক‌রে‌ছেন।

    জানা গে‌ছে, জেলার মুলাদী, হিজলা, মেহেন্দীগঞ্জ উপজেলায় এবং সদর উপজেলার চন্দ্রমোহন, পতাং, লাহারহাট গ্রামের জাহা‌গি‌রি সুফী দরবারের প্রায় ২ হাজার অনুসারী রয়েছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Il nostro scopo e esso di consigliarti i migliori casa da gioco online italiani

    Rso migliori bisca online italiani, invero, possono comparire a ragioni diverse per avantagea che dissimule privilegi luminosita, modello, condizioni...