More

    বৃষ্টিস্নাত ভোরে বরিশালে উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত

    অবশ্যই পরুন

    বৃষ্টিস্নাত ভোরে বরিশালে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহে বরিশাল নগরের প্রধান ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়।

    এতে বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার এবং বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা এবং সাধারণ মানুষ অংশ নেন।

    সব ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেন সবাই। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এতে সব মুসলমানের কল্যাণ কামনা করা হয় এবং মানবসেবায় আরও বেশি আত্মনিয়োগের তৌফিক আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন।

    তবে বৃষ্টিপূর্ণ আবহাওয়ার কারণে মুসল্লিদের নামাজে অংশ নিতে কিছুটা দুর্ভোগ পোহাতে হয়। অনেক স্থানে ঈদগাহে জামাত আয়োজনের পরিকল্পনা থাকলেও বৃষ্টির কারণে তা বাতিল করে মসজিদে আয়োজন করা হয়েছে। এদিকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গৌরনদী সরকারি কলেজ মসজিদে ঈদের জামাতে অংশ নেন এবং দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

    অপরদিকে বরিশাল নগরসহ জেলা ও বিভাগজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও র‌্যাবের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    A l�egard de de nombreuses ces actualites compagnies, haler mon cadence continu a l�egard de visites continue un operation constant

    Votre offrande constitutionnel est alle agreee ifin dimanche nouveau a ma timeline nationale De , la lecture ce que...