More

    বাকেরগঞ্জে ঈদের ছুটিতে বিভিন্ন নদীর সেতু ও পার্শ্ববর্তী খোলা মাঠে বিনোদন প্রেমীদের উপচে পরা ভিড়।

    অবশ্যই পরুন

    জাহিদুল ইসলাম (বরিশাল) সংবাদ দাতা : বাকেরগঞ্জে ঈদের ছুটিকে কেন্দ্র করে ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বিভিন্ন নদীর উপর নির্মিত সেতু গুলো। এখানে চিত্তবিনোদনের অন্য আকর্ষণীয় কোন মাধ্যম কিংবা ঘুরে বেরানোর জন্য কোন পার্ক বা রিসোর্ট না থাকায় সবাই ছুটছে নদীর ওপর সেতু গুলোতে। তাই ঈদের আনন্দের আমেজে উপজেলার নদ- নদীর সেতু গুলোতে বেরাতে আসা মানুষের উপচে পড়া ভীর থাকে। নদী বেস্টীত বাকেরগঞ্জ উপজেলা হওয়ায় এখানে রয়েছে বেশ কয়েকটি আকর্ষণীয় সেতু, যেগুলো সবসময়ই ভ্রমন পিপাসুদের নজর কারে।

    সরেজমিনে ঘুরে দেখা যায়, বাকেরগঞ্জের তুলাতলি সেতু, পায়রাসেতু, গোমা সেতু, পেয়ারপুর সেতুতে, ঈদুল ফিতরের দিন জনসাধারণের উপচে পড়া ভীর। ছোট- বড়, শিশু – কিশোর, বন্ধু – বান্ধব, পরিবার পরিজন নিয়ে সবাই ঈদের আনন্দে এইসব সেতুতে এবং সেতু সংলগ্ন নদীর তীরে ঘুরতে এসেছেন। ঈদের ছুটি পেয়ে নারীর টানে শিকরের সন্ধানে অনেকে শহুরের কোলাহল পূর্ণ, ব্যস্ত যান্ত্রিক পরিবেশ থেকে একটি স্বস্তির নিশ্বাস নিতে ছুটে এসেছেন নিজ গ্রামের বাড়িতে,এবং ঘুরতে এসেছে জন্মভিটার পার্শ্ববর্তী নদীর সেতু গুলো দেখতে।

    বাকেরগঞ্জ এবং দুমকী উপজেলার মধ্যবর্তী পায়রা নদীতে পায়রা সেতু নির্মাণের পর থেকেই একমাত্র বিনোদন স্পট হিসেবে বেছে নিয়েছে ভ্রমন পিপাসুরা। অপরদিকে উপজেলার দুধল এবং চরাদী ইউনিয়ন সংলগ্ন রাঙ্গামাটিয়া নদীর ওপর সদ্য নির্মিত গোমা সেতু নজর কেড়েছে অত্র এলাকার আবাল- বৃদ্ধা, কিশোর – কিশোরীর সকলের।

    সর্বপরি উৎসবের আনন্দে প্রানবন্ত হয়ে উঠেছে সেতু সংলগ্ন মাঠ এবং আশপাশের এলাকা। ঈদকে কেন্দ্র করে এসব সেতু এবং নদী তীরবর্তী খোলা মাঠে জমে উঠেছে ভাসমান খাবার এবং ছোটদের খেলনা সামগ্রীর অসংখ্য দোকান। ঈদের আনন্দের আমেজে বেড়াতে আসা মানুষের পদচারণায় মুখরিত এখন এসব ভ্রমন স্পট গুলো, এবং ছুটি শেষ না হওয়া পর্যন্ত এই আনন্দের রেশ চলবে আরও কয়েকদিন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    The web based lottery and the each day fantasy were the original officially circulated avenues

    Greeting added bonus for new users merely Wolf eventually signed the balance and you can technically legalized online casinos with...