More

    ধানক্ষেতে মিলল নিখোঁজ পাট ব্যবসায়ীর লাশ

    অবশ্যই পরুন

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলা ধানক্ষেত থেকে এক পাট ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ।

    নিহত রুহুল আমিন ঘরামী (৫৫) পিতা মৃত সোনা উদ্দিন ঘরামী উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের জায়গীর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি স্থানীয়ভাবে পাটের ব্যবসায়ী ছিলেন।

    পুলিশ জানায়, গত ১৩ মার্চ থেকে নিখোঁজ ছিলেন রুহুল আমিন। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

    স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে এক কৃষক তার ধানক্ষেতে কাজ করতে গিয়ে মরদেহটি দেখতে পান এবং দ্রুত পরিবারের সদস্যদের খবর দেন। পরে কালকিনি থানাতে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

    মরদেহটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা সদর হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়েছে।
    থানার ওসি জহিরুল আলম জানান, নিহত ব্যক্তি প্রায় ১০ দিন আগে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাননি।

    পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Cons: Need to register to gain access to real time cam advice Need to choice put 3x just before withdrawing

    It normal-volatility slot enjoys a varying RTP as high as % and you may an optimum finances you can...