More

    কালকিনিতে জনগণের সুবিধার্থে ব্রীজনির্মাণ করে দিলেন মাসুদ হাওলাদার

    অবশ্যই পরুন

    কালকিনি প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি পৌরসভার উত্তর রাজদী গ্রামের মোল্লা বাড়ির সামনে স্থানীয় জনগণের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে নিজ অর্থায়নে একটি সেতু নির্মাণ করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন “কালকিনি এক পরিবার ফাউন্ডেশন”-এর চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক, দুবাই প্রবাসী মো. মাসুদ হাওলাদার।

    সোমবার (তারিখ উল্লেখযোগ্য) বিকেলে সংগঠনের উদ্যোগে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ইউনুস আলী হাওলাদার।

    এসময় আরও উপস্থিত ছিলেন বাবুল বেপারী, মোস্তফা বেপারী, মোস্তফা ঘড়ামী, ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল লতিফ বেপারী, মাওলানা হাবিবুর রহমান, কালকিনি পল্লী বিদ্যুতের পরিচালক মো. মনিরুজ্জামান মনির তালুকদার, কাজী কামাল, শামীম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    স্থানীয়রা জানান, সেতুটি নির্মিত হওয়ায় তাদের চলাচলে ভোগান্তি অনেকাংশে কমবে। এ উদ্যোগকে তারা স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    MultiSlot was an early casino app journalist which makes inblers

    �� Silver Oak Casino - The legal rights booked. It looks like you may have AdBlock assist. To play...