More

    ঈদে নানা বাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের মৃত্যু

    অবশ্যই পরুন

    কালকিনি প্রতিনিধি: ঈদের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হলো। নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে তিন বছর বয়সী দুই শিশু ভাই। মঙ্গলবার সকাল সাড়ে ৯:৩০ টা দিকে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ব ডুমুরিয়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

    নিহত রমজান গৌরনদীর ভূরঘাটা এলাকার কাওসার হাওলাদারের ছেলে এবং মোহাম্মদ একই উপজেলার গোয়াইল গ্রামের বাহাদুর মৃধার ছেলে। সম্পর্কে তারা মামাতো ও ফুফাতো ভাই।

    স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, পূর্ব ডুমুরিয়া এলাকার নানা দুখাই হাওলাদারের বাড়িতে পরিবারের সঙ্গে বেড়াতে আসে তারা। মঙ্গলবার সকালে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় দুই শিশু। পরে পরিবারের সদস্যরা তাদের ভাসমান অবস্থায় উদ্ধার করে দ্রুত কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

    কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কাবিরা বানী জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

    দুই শিশুর এমন অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
    সচেতনতা জরুরি -শিশুদের প্রতি সার্বক্ষণিক নজরদারি রাখুন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Как инновации способствуют находить соратников

    Как разработки помогают обнаруживать единомышленников Современные инновации фундаментально трансформировали формы взаимодействия между индивидами, создав беспрецедентные перспективы для поиска тех, кто...