More

    ঢাকা ৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনকে বাকেরগঞ্জে নাগরিক সংবর্ধনা

    অবশ্যই পরুন

    মোঃ জাহিদুল ইসলাম : বাকেরগঞ্জের চরামদ্দি ইউনিয়নের সন্তান ঢাকা ৪ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।

    ২৩ মার্চ সোমবার বিকাল ৪ টায় বাকেরগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এ নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।

     

    মাওঃ রেদোয়ান উল্লাহ শাহেদীর উপস্থাপনায় উপজেলা আমীর অধ্যাপক ফিরোজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বরিশাল জেলা নায়েবে আমীর ড. এসএম মাহফুজুর রহমান,
    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারী মাওঃ মাহমুদুন্নবী তালুকদার, ঢাকাস্থ বাকেরগঞ্জ ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি ড. মীম আতিকুল্লাহ, বাকেরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি ডাঃ ইকবালুর রহমান ( সেলিম),

    নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকা ৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন তার জন্মস্হান বাকেরগঞ্জের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

    তিনি বলেন, যদিও আমি ঢাকা থেকে নির্বাচিত তারপরও বাকেরগঞ্জের উন্নয়নে এখানকার সংসদ সদস্যের উন্নয়ন কাজে সহোযোগিতা থাকবে।

    উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ সমর্থিত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের কৃতি সন্তান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Почему множественные организации применяют искусственный интеллект

    Почему множественные предприятия применяют искусственный интеллект Современный бизнес старается повысить продуктивность деятельности и уменьшить издержки, поэтому управленцы фирм направляют внимание...