More

    কালকিনিতে গম কাটার মেশিনের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

    অবশ্যই পরুন

    কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলায় গম কাটার মেশিনের নিচে চাপা পড়ে ইস্রাফিল (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

    মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের জায়গীর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইস্রাফিল একই গ্রামের আবুল কাসেম বেপারীর ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, ইস্রাফিলের বাড়ির পাশেই গম কাটার কাজ চলছিল। এ সময় সে মেশিনের পাশে গিয়ে খেলছিল। হঠাৎ মেশিনটি তার ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম জানান, ঘটনাটি শরীয়তপুর সীমান্তবর্তী এলাকায় ঘটেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Как инновации способствуют находить соратников

    Как разработки помогают обнаруживать единомышленников Современные инновации фундаментально трансформировали формы взаимодействия между индивидами, создав беспрецедентные перспективы для поиска тех, кто...