More

    বাকেরগঞ্জ মুক্তি যোদ্ধাদের পক্ষ থেকে সংসদ সদস্য আবুল হোসেন খানকে সংবর্ধনা

    অবশ্যই পরুন

    মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তন্নয় হালদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের হাওলাদার এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ কেরামত আলী হাওলাদার।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

    একই দিনে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেরও সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় মুক্তিযোদ্ধা, তাদের পরিবারবর্গ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Sopra rso trasferimenti istantanei di PayPal non ci sono operazioni sopra appeso verso giorni

    Uno dei migliori motivi per preferire PayPal ad esempio maniera di rimessa nei casa da gioco online e quale...