More

    বরিশালে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা

    অবশ্যই পরুন

    রোগীর আর্থিক অবস্থা বিবেচনায় পরীক্ষায় টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে ভুক্তভোগী চিকিৎসকের বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বুধবার (২৫ মার্চ) দুপুরে বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন পদ্মা প্যাথলজিতে এ ঘটনা ঘটে।

    হাসপাতালে চিকিৎসাধীন আহত ডিপ্লোমা চিকিৎসক আরিফুল ইসলাম অভিযোগ করে বলেন, প্রায় ছয় মাস ধরে গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন পদ্মা প্যাথলজিতে চিকিৎসা সেবা দিয়ে আসছি। বুধবার বিকেলে এক দরিদ্র পরিবারের অসুস্থ রোগী প্যাথলজিতে চিকিৎসা নিতে আসলে রোগীর রোগ নির্ণয়ের জন্য তিনটি টেস্ট দেওয়া হয়। তিনি বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে টেস্টের খরচের ৪০ শতাংশ ছাড় দেওয়ার জন্য প্যাথলজি কর্তৃপক্ষের কাছে তিনি লিখিত সুপারিশ করি।

    টেস্টে টাকা কম নেওয়ার সুপারিশ করার জেরে প্যাথলজি মালিক মো. হান্নান সরদার আমার ওপর চড়াও হন। একপর্যায়ে আমার ওপর হামলা চালিয়ে জখম করে এবং আহত অবস্থায় তাকে একটি কক্ষে আটকে রেখে আমার ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। পরে স্বজনরা উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

    তবে অভিযোগ অস্বীকার করে হান্নান সরদার বলেন, চিকিৎসক আরিফুল ইসলাম প্রথমে ৪০ শতাংশ ছাড় দেওয়ার পর আরও ৩০ শতাংশ ছাড় দাবি করলে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে তিনিও আহত হয়েছেন এবং প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফকরুল ইসলাম মৃধা বলেন, বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

    গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Intotdeauna, o depunere minima este necesara pentru a activa acest gen din coduri bonus casino

    Ai deblocat aer Brobdingnagian oferta de la un singur cu privire la unitate va primi bune cazinouri online! Tu, multe...