More

    মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

    অবশ্যই পরুন

    সুজন হোসেন রিফাত মাদারীপুর প্রতিনিধি:  মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানের জননীর ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে তবে গৃহবধূর পরিবারের দাবী তাকে পরিকল্পিতভাবে শশুরবাড়ির লোকেরা হত্যা করেছে, ঘটনাটি ঘটেছে মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় গাঙ্গকান্দি গ্রামের মালয়েশিয়া প্রবাসী শিপন মোল্লার স্ত্রী রুমি বেগম (২৯) এর সাথে।

    পুলিশ মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে। (২৮ মার্চ শনিবার) জানা যায়, রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় গাঙ্গকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা হালিম মোল্লার বড় ছেলের শিপন মোল্লার সাথে ২০১২ সালে বিবাহ হয় রাজৈরের গোবিন্দপুরের আলি হোসেন মাতুব্বরের মেয়ের সাথে, এই দম্পতির বারো চার ও তিন বছরের দুটি মেয়ে ও একটি ছেলে সন্তান হয়, তবে তাদের পরিবারে বিভিন্ন সময় পারিবারিক কলহ হতো শশুরবাড়ির লোকদের সাথে এরি জেরে হতে পারে এই ঘটনা, তবে রুমির পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে।

    নিহতের বড় বোন সুমি আক্তার জানান বিয়ের পর থেকেই ওরা আমার বোনকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক চাপে রাখতো, গতকাল রাত ১০টার দিকেও বোনের সাথে কথা হয়েছে, সে কীভাবে আত্মহত্যা করে, ওর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের দাগ রয়েছে।

    রাজৈর থানার অফিসার ইনচার্জ তদন্ত কুতুবউদ্দিন আহম্মেদ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে, নিহতের পরিবার একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে, পরবর্তী আইনি ব্যবস্থা চলমান রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    AviaMasters: Quick‑Fire Crash Gaming for the Modern Player

    Launch into the Skies: Short, High‑Intensity SessionsThe thrill of AviaMasters lies in its bite‑size bursts of action—each round finishes...