More

    বাকেরগঞ্জে জমিজমা সংক্রান্ত বিবাদে ৫ জন আহত

    অবশ্যই পরুন

    (বরিশাল) সংবাদ দাতা:  বাকেরগঞ্জে জমি জমা সংক্রান্ত বিবাদের জেরে হামলায় পাঁচ ( ৫) জন আহত হয়েছে। ২৮ মার্চ শনিবার সকাল ৯ টায় উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ মুনির উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। স্হানীয় সুত্রে জানা যায়, জমি জমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ হামলা ও ভাংচুর চালিয়ে দোকানঘর উত্তোলনে বাঁধা ও পিটিয়ে ৫ জনকে আহত করেছে।

    আহতদের মধ্যে সাইদুল ইসলাম সজিব (২৫) নামে একজনের মস্তিষ্কে রক্তক্ষরণ হলে গুরুত্বর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অপর আহত আবুল হোসেন খান (৬৫), তার স্ত্রী পিয়ারা বেগম (৫৫), হাসান আলী খান (৫৮) ও আয়শা বেগম (৫০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত সজিবের পিতা আবুল হোসেন খান জানান, শনিবার সকালে বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামে তাদের বসতবাড়ীর জমি সংলগ্ন রেকর্ডীয় জমিতে একটি দোকান ঘর উত্তোলনের কাজ শুরু করেন।

    এ সময় পরিকল্পিতভাবে একই গ্রামের মৃত মোঃ রুস্তম আলী খানের পুত্র মোঃ মিলন খান ৮-১০ জন ভাড়াটে লোকজন হাতে ধারালো অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে অতর্কিতভাবে সেখানে উপস্থিত হয়ে তাদের ওপর হামলা ও ভাঙচুর চালায়। হামলায় তার ছোট পুত্র সাইদুল ইসলাম সজীব রক্তাক্ত জখম হলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

    মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এছাড়াও হামলায় তিনি, তার স্ত্রী, ভাই ও ভাবিসহ ৫ জন আহত হয়েছেন।

    বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) খন্দকার কে এম সোহেল রানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মৌখিক অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেলেে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    The email tend to likely be operational consist of extra rules you ought to enter in a specified profession to interact the main benefit

    Invitation is gotten from the email, and additionally coupons with no deposit incentives, zero choice bonuses, totally free revolves,...