More

    ​সাহেবরামপুরে সরকারি জায়গা দখল করে অবৈধ দোকানপাট: তীব্র যানজটে জনজীবন বিপর্যস্ত

    অবশ্যই পরুন

    ​কালকিনি প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর বাজারে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে অসংখ্য দোকানপাট। এর ফলে প্রধান সড়ক সরু হয়ে যাওয়ায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, যা প্রতিদিন ভোগান্তিতে ফেলছে কয়েক হাজার মানুষকে।

    ​সরেজমিনে গিয়ে দেখা যায়, সাহেবরামপুর বাজারের মূল সড়কের দুই পাশের সরকারি জমি ও ফুটপাত দখল করে স্থায়ী ও অস্থায়ী দোকান তৈরি করা হয়েছে। প্রভাবশালী মহলের মদদে এসব অবৈধ স্থাপনা গড়ে ওঠায় সাধারণ মানুষের চলাচলের জায়গা সংকুচিত হয়ে পড়েছে। অনেক জায়গায় খাল দখল করে দোকান নির্মাণ করায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা।

    ​রাস্তা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান ও যত্রতত্র যানবাহন পার্কিং করার ফলে বাজারে সবসময় যানজট লেগেই থাকে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও সাধারণ পথচারীদের চলাচলে চরম বিঘ্ন ঘটছে।
    স্থানীয়দের অভিযোগ, কয়েক মিনিটের রাস্তা পার হতে এখন ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। যানজটের কারণে অনেক সময় জরুরি অবস্থায় অ্যাম্বুলেন্সও আটকা পড়ে থাকছে।

    ​এলাকাবাসী জানান, “রাস্তার ওপর দোকান বসানোর কারণে ভ্যান-রিকশা চলাচলেরও জায়গা থাকে না। বাজার করতে এসে আমাদের চরম ভোগান্তিতে পড়তে হয়। প্রশাসনকে বারবার জানানো হলেও কোনো স্থায়ী সমাধান হচ্ছে না।”
    ​ক্ষোভ প্রকাশ করে এক এক ভুক্তভোগী ভ্যান চালক বলেন, ” দেখছি দুই তিন বছর আগে ইউওনোরা আইসা সব দোকান ভাইঙ্গা গাছ লাগাইয়া বেড়া দিয়া দিছে। পরে যখন সরকার বদল হয়েছে তখন একেক জন দখলদাররা আইসা আবার নতুন কইরা সরকারি জায়গা দখল কইরা রাস্তায় যানজট তৈরি করতাছে। আমরা আইনের সুষ্ঠ সমাধানের মাধ্যমে এই ভোগান্তির সমাধান চাই।

    স্থানীয় শিক্ষার্থী শাওন বলেন, সরকারি জায়গা কোনো ব্যক্তি বা গোষ্ঠী কীভাবে দখল করে রাখে তা আমাদের বোধগম্য নয়। অবিলম্বে এসব উচ্ছেদ করা প্রয়োজন।”

    ​এ বিষয়ে স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। তারা দ্রুত অবৈধ দখলদারদের উচ্ছেদ করে রাস্তা প্রশস্ত করার দাবি জানিয়েছেন, যাতে সাহেবরামপুর বাজারের পুরনো ঐতিহ্য ও সাধারণ মানুষের চলাচলের স্বাভাবিক পরিবেশ ফিরে আসে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Report on better local casino incentives about 2015

    The champ was provided having a beneficial $eight,one hundred thousand traveling coupon to use to their Mexican travel nevertheless...