More

    হয়রানি বন্ধে কঠোর নির্দেশ; কালকিনি হাসপাতাল আকস্মিক পরিদর্শন করলেন সিভিল সার্জন

    অবশ্যই পরুন

     কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: চিকিৎসাসেবার মান যাচাই এবং রোগীদের ভোগান্তি কমানোর লক্ষ্যে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিকভাবে পরিদর্শন করেছেন মাদারীপুর জেলা সিভিল সার্জন ডা: মোহাম্মদ শরীফুল আবেদীন কমল। সোমবার (৩০ মার্চ) সকালে কোন প্রকার পূর্বঘোষণা ছাড়াই তিনি হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ এবং বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন।

    এসময় তিনি চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান, ওষুধ সরবরাহ, চিকিৎসকদের উপস্থিতি এবং বিভিন্ন সমস্যা সম্পর্কে সরাসরি খোঁজ নেন। পরিদর্শনের সময় সিভিল সার্জন হাসপাতালের পরিচ্ছন্নতা ব্যবস্থা এবং সার্বিক পরিবেশের বিষয়ে খোঁজখবর নেন। এসময় তিনি চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, সাধারণ রোগীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে।

    হাসপাতালে দালাল চক্রের আনাগোনা, চিকিৎসকদের অফিস সময়ে বাইরে চেম্বার করা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ থাকলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তিনি। সিভিল সার্জন ডাঃ কমল আরও বলেন, চিকিৎসাসেবা একটি মানবিক সেবা। তাই রোগীদের সঙ্গে দুর্ব্যবহার বা অবহেলার কোনো সুযোগ নেই। হাসপাতালের শৃঙ্খলা বজায় রাখা এবং সেবার মান উন্নয়নে মন্ত্রণালয়ের দিকনির্দেশনা মোতাবেক এরকম নিয়মিত তদারকি কার্যক্রম চালানো হবে বলেও জানান তিনি।

    এসময় কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহতা জারাব সালেহীন,আরএমও ডাঃ ওয়াহিদুজ্জামান,সেনেটারী ইন্সপেক্টর একরাম হোসেন সহ চিকিৎসক ও হাসপাতালের বিভিন্ন বিভাগের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। ঊর্ধ্বতন কর্মকর্তার এই আকস্মিক পরিদর্শনে রোগী ও স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে আসছে বলে জানা গেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Как инновации способствуют находить соратников

    Как разработки помогают обнаруживать единомышленников Современные инновации фундаментально трансформировали формы взаимодействия между индивидами, создав беспрецедентные перспективы для поиска тех, кто...