More

    মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুইগ্রুপের সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ, বাড়িঘর ভাঙচুর, আহত ৫

    অবশ্যই পরুন

    সুজন হোসেন রিফাত :  মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুইপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে অন্তত ১৫টি ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি পাঁচজন আহত হয়েছেন । রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় পৌর শহরের থানতলী এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা সোমবার ভোররাতে ফোর হয় সংঘর্ষ।

    স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শহরের প্লানেট কমিউনিটি সেন্টারে পাকদী এলাকার শাহজাহানের ছেলে ইতালি প্রবাসী মামুনের বিয়ের অনুষ্ঠানে চেয়ার নিয়ে বসাকে কেন্দ্র করে থানতলী এলাকার ফজল খাঁ’র ছেলে আকিব এবং পাকদী এলাকার দবির মুন্সির ছেলে মঈন মুন্সির মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে উপস্থিত অতিথিরা বিষয়টি মীমাংসা করে দেন।

    তবে ওই ঘটনার জের ধরে সন্ধ্যায় আকিব ও মঈন গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে রাত ৯টার দিকে আবারও উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর সোমবার ভোররাতে ফের সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। পাকদী এলাকায় অতর্কিত হামলায় ১৫টি বসতঘর ভাঙচুর করা হয়। এতে আহত হন অন্তত ৫ জন।

    হামলা মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Le criptovalute sono continuamente piu diffuse nei confusione online stranieri

    Agire sui bisca online stranieri non costituisce misfatto durante Italia Rso migliori confusione Betstation casinò online dall'estero cercano tuttavia di...