More

    বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধের  হামলা ও ভাংচুরের  ঘটনায় চিকিৎসাধীন অবস্হায় একজন  নিহত 

    অবশ্যই পরুন

    বাকেরগঞ্জে  জমি জমা সংক্রান্ত  বিবাদে হামলা ও ভাংচুরের ঘটনায় আহত এক জন চিকিৎসাধীন অবস্থায় সাইদুল ইসলাম সজিব (২৫) নামে একজন  মৃত্যু বরন করেছে।
     উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে হামলা ও ভাংচুর চালিয়ে দোকানঘর উত্তোলনে বাঁধা ও পিটিয়ে ৫ জনকে আহত করেছে প্রতিপক্ষরা।
     আহতদের মধ্যে  সাইদুল ইসলাম সজিবের মস্তিষ্কে রক্তক্ষরণ হলে গুরুত্বর আহত অবস্থায় তাকে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩১ মার্চ  রাত ১:৩০ মিনিটে তিনি ইন্তেকাল করেন।
    এ ঘটনায় আরও ৪ জন আহত হন  আহত আবুল হোসেন খান (৬৫), তার স্ত্রী পিয়ারা বেগম (৫৫), হাসান আলী খান (৫৮) ও আয়শা বেগম (৫০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
      উল্লেখ ২৮ মার্চ শনিবার  সকাল সাড়ে ৯ টার সময় উপজেলার  লোচনাবাদ মুনির উদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
    নিহত সাইদুল ইসলাম সজিবের পিতা আবুল হোসেন খান জানান, শনিবার সকালে বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামে তাদের বসতবাড়ীর জমি সংলগ্ন রেকর্ডীয় জমিতে একটি দোকান ঘর উত্তোলনের কাজ শুরু করেন। এ সময় পরিকল্পিত ভাবে একই গ্রামের মৃত মোঃ রুস্তম আলী খানের পুত্র মোঃ মিলন খান ৮-১০ জন ভাড়াটে লোকজন হাতে ধারালো অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে অতর্কিতভাবে সেখানে উপস্থিত হয়ে তাদের ওপর হামলা ও ভাঙচুর চালায়। হামলায় তার ছোট পুত্র সাইদুল ইসলাম সজীব রক্তাক্ত জখম হলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। এছাড়াও হামলায় তিনি, তার স্ত্রী, ভাই ও ভাবিসহ ৪ জন আহত হয়েছেন।
    এ ব্যাপারে আবুল হোসেন খান বাদী হয়ে থানায় ৮ জনকে আসামি করে লিখিত অভিযোগ করেন যার মামলা নম্বর জি আর ৮৮/২৬ ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Intotdeauna, o depunere minima este necesara pentru a activa acest gen din coduri bonus casino

    Ai deblocat aer Brobdingnagian oferta de la un singur cu privire la unitate va primi bune cazinouri online! Tu, multe...